শিরোনাম :
সেন্টমার্টিনে প্রতিদিন যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক,রাতযাপনের সুযোগ ডিসেম্বর-জানুয়ারিতে টেকনাফে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, জসিমকে চেনে না কাস্টমস, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সাবরাং ট্যুরিজম পার্কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ছাত্রদল নেতা তারেক জামিলের বিরুদ্ধে টেকনাফে পূজা মন্ডপে কোন ধরনের ঝুঁকি নেই : রামু সেক্টর কমান্ডার মোঃ আনোয়ার উল আলম মিথ্যা অজুহাত দিয়ে দমদমিয়া জাহাজঘাট বন্ধ করেছে কতিপয় সিন্ডিকেট : মানববন্ধনে নেতারা ২২ দিনে ৭৮৩ কিলোমিটার পায়ে হেঁটে শাহ পরীর দ্বীপে পৌঁছেছেন মাসফিকুল হাসান টনি মা ইলিশ রক্ষায় সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম টেকনাফে এক সপ্তাহের ব্যবধানে মাল্টা-কমলার দাম ১৮০ থেকে ৬০০ টাকা,বিপাকে সাধারণ ক্রেতারা টেকনাফে ইউনুছ সিকদার হত্যা: ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গহীন পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ে কাঠুরিয়ারা মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

নিহতরা হলেন—স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!