কক্সবাজারের টেকনাফে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দাবি বাস্তবায়ন কর্মসূচি পালন পাশাপাশি টেকনাফ উপজেলা শিক্ষা অফিসারকে স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা বলেন ১০ তারিখ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ যে প্রেসলিস্ট প্রদান করেছে আমরা সেটি বাস্তবায়ন চাই।
এই সময় টেকনাফ কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল নোমান বলেন,সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। সেই দাবির প্রেক্ষিতে গত নভেম্বরে আমরা আন্দোলনে নেমেছিলাম। আন্দোলনের এক পর্যায়ে ১০ তারিখে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও গণশিক্ষা অধিদপ্তরের বৈঠক হয়। সেখানে আমাদের ১১তম গ্রেড দ্রুত সময়ে প্রজ্ঞাপন আকারে জারি করার আশ্বাস দেওয়া হয়েছিল।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো অগ্রগতি না দেখে আমরা ২৭ নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এখন আমরা বার্ষিক পরীক্ষা বর্জনসহ কর্মবিরতি পালন করছি, এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
টেকনাফ লেংগুর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমেল উদ্দিন বলেন,আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে আন্দোলন করছি। সরকার যদি আজই আমাদের দাবি মেনে নেয়—আমরা আজ থেকেই কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরে যাব। আমাদের আসল জায়গা হলো স্কুল, কিন্তু সরকারই আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা চাই দ্রুত দাবি মেনে নিয়ে আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরে যেতে।
টেকনাফ হোয়াইক্যাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুজন বলেন,আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম,কিন্তু দাবি না মানায় আমাদের বাধ্য হয়ে পরীক্ষা বর্জন করতে হয়েছে। এখানে কোনো একজন মাহবুবুর রহমান বা একজন লিপি ম্যাডামের কথা নয়—আমাদের প্রতিটি বিদ্যালয়েই এমন অসংখ্য শিক্ষক রয়েছেন যারা অবিচারের শিকার। ২৩তম ও ২৫তম ব্যাচ ক্লোজ করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দাবি বাস্তবায়ন করা হলে আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে প্রস্তুত।
আন্দোলনকারী সহকারী শিক্ষকদের যে তিনটি দাবি (ক)১১ তম গ্রেড বাস্তবায়ন (খ)দশ বছর ও ১৬ বছর উচ্চতর গ্রেড (গ)প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষক থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতি
টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান আরজুকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ টেকনাফের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করে।
আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন,আমি আপনাদের যৌক্তিক আন্দোলনের সাথে একমত আছি। আপনারা স্মারক লিপি দিয়েছেন আমি গ্রহণ করেছি। আমি এইটি আমার উপর মহলে জানিয়ে দেব। আমি আপনাদের সাথে আছি। যে কোন সময় আমাকে আপনার পাশে পাবেন।