শিরোনাম :
অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা

টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

নিউজ ডেস্ক / ৯৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় লবণবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় ট্রাকের হেলপার ও লবণ ব্যবসায়ী নুর মোহাম্মদকে আটক করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সাবরাং সীমান্ত সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লবণ পরিবহনকারী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ গণনা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালানটি বড় ধরনের মাদক পাচারচক্রের অংশ।

আটক লবণ ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, উদ্ধার হওয়া ইয়াবার চালান স্থানীয় মাদক কারবারি ডেগিল্যার বিল এলাকার দুবাই কালুর ছেলে হোছন ও বদি আলমের। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!