শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার টেকনাফে মা’দকের গডফাদারদের বি’রুদ্ধে শিগগিরই কঠোর অভিযান:ওসি সাইফুল ইসলাম টেকনাফে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ টেকনাফে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা : প্রধান আসামি এহেছানুল হক গ্রেফতার ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ মহাসড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৩৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুন (৩২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে টেকনাফের ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ হারুনকে আটক করা সম্ভব হয়।

গ্রেপ্তার মোহাম্মদ হারুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!