শিরোনাম :
অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা

সাবরাং জিরো পয়েন্টে শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলার অভিযোগ, আহত ৩

নিউজ ডেস্ক শৈবাল নিউজ / ৬৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

টেকনাফ সাবরাং জিরো পয়েন্টে তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র সহ হামলার অভিযোগ,একজনের অবস্থান আশঙ্কা জনক বলে জানা গেছে।

বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত বর্তমান বিএনপির নব্যনেতা এজাহার মাঝি ও খুইল্ল্যামিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে আমিনুল ইসলাম হিমেল সোহেলসহ মোট তিনজন রয়েছেন। তাদের মধ্যে সোহেলর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলাকারীদের মধ্যে এজাহার মাঝির মেয়ের জামাই, খুইল্ল্যামিয়ার ছেলে আশিক, কোদ্দোসের ছেলে ইমরানসহ আরও কয়েকজন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এজাহার মাঝি ও কুইল্ল্যামিয়ার হাতে ধারালো দেশি অস্ত্র ও আরো বেশ কয়েকজনের হাতে ধারালো ক্রিস ও লাঠি সোটা নিয়ে তাদেরকে মাটিতে ফেলে অমানবিক মারধর করতেছে।

অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে এজাহার মাঝি জানান,আগে তারা আমাদের ছেলেদেরকে মারধর করেছে,তাই তাদেরকেও মারধর করা হয়েছে,দেশীয় অস্ত্রগুলো এমনি নিয়ে গেছে সেগুলো দিয়ে আঘাত করা হয়নি। পরবর্তীতে তাদেরকে গাড়িতে তুলে দিয়েছি  সমাধানে করার জন্য চেষ্টা করতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!