শিরোনাম :
টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে ক্ষোভ রক্ত দেবো তবু এলাকা ভাগ করতে দেবো না : এলাকা দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৫০ হাজার ইয়াবাসহ ইমরান আটক টেকনাফ ভূমি অফিসে এসিল্যান্ড-কানুনগো পদ শূন্য দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ

ফেসবুকে পরিচয় বিবাহিত মারমা যুবকের সঙ্গে ধর্ম পরিবর্তন করে বিয়ে

নিউজ ডেস্ক / ১২১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

খাগড়াছড়ি, ২২ এপ্রিল  সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের জেরে খাগড়াছড়ির মানিকছড়িতে এক ব্যতিক্রমধর্মী বিয়ের ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা ২৫ বছর বয়সী নুরু নাহার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচিত হন মানিকছড়ি উপজেলার রাইঙ্গাপাড়া এলাকার বাসিন্দা লাবরে মার্মা ওরফে কালাম মার্মার সঙ্গে। দীর্ঘদিনের যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল নুরু নাহার নিজ বাড়ি থেকে মানিকছড়িতে চলে আসেন। লাবরে মার্মা পেশায় মোটরসাইকেল চালক এবং তিনি ইতোমধ্যে বিবাহিত; তার দুই সন্তানও রয়েছে।

পরবর্তীতে, প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে নুরু নাহার আইনি প্রক্রিয়া অনুসরণ করে ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নতুন নাম রাখা হয় ‘মাসানো মার্মা’। এরপর বৌদ্ধ ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নুরু নাহার গণমাধ্যমকে জানান, তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।

এদিকে, লাবরে মার্মার প্রথম স্ত্রীও বিষয়টি মেনে নিয়েছেন বলে জানা গেছে। প্রায় একদশকের সংসার ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি পারিবারিক শান্তির স্বার্থে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন।বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!