শিরোনাম :
টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে ক্ষোভ রক্ত দেবো তবু এলাকা ভাগ করতে দেবো না : এলাকা দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৫০ হাজার ইয়াবাসহ ইমরান আটক টেকনাফ ভূমি অফিসে এসিল্যান্ড-কানুনগো পদ শূন্য দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ

সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য

নিউজ ডেস্ক / ১২১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সেন্টমার্টিন দ্বীপে দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিচার-শালিসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় সাবেক ইউপি সদস্য রশিদের নেতৃত্বে হামলার ঘটনায় বর্তমান ইউপি সদস্য সৈয়দ আলম আহত হয়েছেন।

আহত সৈয়দ আলম সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২৯ মে) সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তির সময় এ ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গলাচিপা এলাকায় দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য ইউপি সদস্য সৈয়দ আলম বিচার-শালিসে বসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি সেখান থেকে চলে আসার সময় অতর্কিতভাবে সাবেক ইউপি সদস্য রশিদের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সৈয়দ আলমকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিস বৈঠকের সময় এক ইউপি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!