শিরোনাম :
টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে ক্ষোভ রক্ত দেবো তবু এলাকা ভাগ করতে দেবো না : এলাকা দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৫০ হাজার ইয়াবাসহ ইমরান আটক টেকনাফ ভূমি অফিসে এসিল্যান্ড-কানুনগো পদ শূন্য দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ

মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনা : ঘটনাস্থলে নিহত -১ আহত -১

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার / ২১২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়া নগর এলাকায় চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ১২ টার সময় মেরিন ড্রাইভ সড়ক দরিয়া নগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবরাং থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। তারা দরিয়া নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই সাবরাং নয়া পাড়া এলাকার মৌলভি অলী আহমেদ (৪০) নিহত হন।

এসময় মোটরসাইকেলের পেছনে বসা সাবরাং সিকদার পাড়ার আমির হোসেন (৪৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আইনশৃঙ্খলা বাহিনীরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!