শিরোনাম :
টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি: ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্য সাময়িক বরখাস্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা ১৪০ যাত্রী, পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ভূমিধস : মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার টেকনাফে টানা ভারী বৃষ্টি: পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ প্রশাসনের

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক / ৩৪০ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার  মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের রাজাছড়া নৌ-ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এসময় রাজাছড়া নৌ-ঘাট এলাকায় সড়ক পারাপারের সময় এক কিশোরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত কিশোরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাজাছড়া এলাকার বাসিন্দা মো. রুবেল জানান,দ্রুতগতির মোটরসাইকেলটি আমাদের এলাকার  আব্দুর রহিমের ছেলেকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাইকচালক ঘটনাস্থলেই মারা গেছে বলে শুনেছি, আরেকজনের অবস্থা খুবই সংকটাপন্ন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!