শিরোনাম :
টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি: ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্য সাময়িক বরখাস্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা ১৪০ যাত্রী, পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ভূমিধস : মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার টেকনাফে টানা ভারী বৃষ্টি: পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ প্রশাসনের

আইনের প্রতি শ্রদ্ধা: সাংবাদিকতা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষক সোহাগ মিয়া

নিউজ ডেস্ক / ৯১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এমপিওভুক্ত শিক্ষক সোহাগ মিয়া। সরকারি আইন ও পেশাগত নীতিমালার প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় সাংবাদিকতা পেশা থেকে ইস্তফা দিয়েছেন।

সোহাগ মিয়া একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি তিনি একটি গণমাধ্যমে কটিয়াদী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি সরকারি নির্দেশনায় এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দ্বৈত পেশায় নিয়োজিত থাকার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা থেকে অব্যাহতির ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শিক্ষকতা একটি মহান পেশা এবং বর্তমান এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করা সম্ভব নয়। একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে আইন মেনে চলা তার নৈতিক কর্তব্য বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ওই দিন থেকেই সাংবাদিকতা এবং কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। ভবিষ্যতে সরকার অনুমতি দিলে পুনরায় সাংবাদিকতায় ফেরার আগ্রহও প্রকাশ করেন তিনি।

এছাড়া তার সাংবাদিকতা জীবনে সহযোগিতা প্রদানকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহাগ মিয়া। বিশেষভাবে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সহকর্মী সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

সোহাগ মিয়ার এই সিদ্ধান্ত স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, আইনের প্রতি এমন শ্রদ্ধা অন্য শিক্ষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এখন থেকে তিনি পুরোপুরি শিক্ষকতা পেশায় মনোনিবেশ করে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানের শিক্ষা মানোন্নয়নে কাজ করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!