শিরোনাম :
টেকনাফে লবণবোঝাই ট্রাকে প্রায় ১ লাখ ইয়াবাসহ হেলপার ও লবণের মালিক আটক টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে দুর্ধর্ষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেফতার ৭ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর টেকনাফ সীমান্ত বাণিজ্য চালু টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

টেকনাফে অনুষ্ঠিত হল দৃষ্টি প্রতিবন্ধীদের ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিবেদকের নাম : / ১৯৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ (International and National Day of Persons with Disabilities) উপলক্ষে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (National Grassroots Disabled Organisation – NGDO) টেকনাফ উপজেলায় এক ব্যতিক্রমী প্রীতি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।

কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ২৪ জন দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি টেকনাফ পাইলট স্কুল মাঠে আজ ৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিবিএম গ্লোবাল (CBM Global) এবং সমতার বাংলাদেশ ক্যাম্পেইন (Shomotar Bangladesh Campaign) এর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে শহীদ মোস্তাক টিম ও শহীদ জুয়েল টিম অংশগ্রহণ করে।

জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইনের সভাপতিত্বে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা এ ফোর সি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর কবির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ফরহাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ বাহাউদ্দিন, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপম্যান্ট (এএসডি)-র প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ্দিন আহমেদ, টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন।

খেলা চলাকালীন ভাস্যকারের দায়িত্ব পালন করেন আব্দুল খালেদ আল গণি আর খেলা পরিচালনা করেন আব্দুল মতিন ডালিম ও আলী আকবর।

টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর হোসাইন বলেন, এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানায় এবং দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, যা সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে তিনি সহ উপস্থিত বক্তারা ক্রিকেট খেলার পাশাপাশি অন্যান্য খেলায়ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ করেন। আরো বলেন, সবখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সবখানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হউক। তাছাড়া প্রতিবন্ধী দিবসের এই আয়োজনটি সমাজে দৃষ্টি প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে বলে তিনি জানান।

পরিশেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকলে মিলে বিজয়ী ও রানার-আপ টিমের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!