শিরোনাম :
টেকনাফে লবণবোঝাই ট্রাকে প্রায় ১ লাখ ইয়াবাসহ হেলপার ও লবণের মালিক আটক টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে দুর্ধর্ষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেফতার ৭ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর টেকনাফ সীমান্ত বাণিজ্য চালু টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

টেকনাফে দুর্ধর্ষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেফতার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মিয়া ওরফে “শাকের মাঝি” (৪২) গ্রেফতার হয়েছে।

বুধবার ১৩ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মোরশেদ আলমসহ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত শাকের মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম কবির আহমদ এবং মাতার নাম সুরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকের মাঝি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। বিশেষ করে আন্দামান দ্বীপপুঞ্জে মানবপাচারের সময় নৌকাডুবির ঘটনায় তাকে মূল হোতা হিসেবে এলাকায় ব্যাপকভাবে চিহ্নিত করা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।

বর্তমানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!