শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

৭ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক

নিউজ ডেস্ক / ১৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ ১ মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

 

মঙ্গলবার ১২ মে  রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার লেদা বাজার সংলগ্ন এলাকায় আজ ১২ মে মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক ১ টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ ১ জন মাদককারবারিকে আটক করা হয়।

 

জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত মাদককারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!