শিরোনাম :
টেকনাফে লবণবোঝাই ট্রাকে প্রায় ১ লাখ ইয়াবাসহ হেলপার ও লবণের মালিক আটক টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে লবণবাহী ট্রাকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২ টেকনাফে দুর্ধর্ষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেফতার ৭ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর টেকনাফ সীমান্ত বাণিজ্য চালু টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ১২ মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় গত ১১ মে সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাবের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি করে ১ টি বুলেট প্রুফ জ্যাকেট, ২ টি বুলেট প্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!