শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

টেকনাফ সদর ২ নং ওয়ার্ডের জালাল মেম্বারের মালিকানাধীন গাড়ির ধাক্কায় অবুঝ শিশু নিহত

নিউজ ডেস্ক / ৩১৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন


কক্সবাজারের টেকনাফে দ্রুতগামী একটি টমটমের ধাক্কায় আরহাম (০৪)নামে এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ সদর ১ নং ওয়ার্ড রাজারছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরহাম টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারছড়া এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী আমান উল্লাহর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দ্রুতগতিতে চলা একটি টমটম শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। এলাকাবাসীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মেম্বারের মালিকানাধীন ডিলারের একটি গাড়ি যাওয়ার সময় শিশুটিকে মেয়ে দিয়ে চলে যায়। পরে শিশুটির পরিবার গাড়িটি আটক করলে জালাল মেম্বারের লোকজন এসে হুমকি দিয়ে জোরপূর্বক গাড়িটি নিয়ে যায়। বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করা হয়েছে এবং পরিবার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, শিশু নিহতের ঘটনায় জড়িত বেপরোয়া টমটম চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সবাই নিহত শিশু আরহামের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!