শিরোনাম :
টেকনাফে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, জসিমকে চেনে না কাস্টমস, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সাবরাং ট্যুরিজম পার্কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ছাত্রদল নেতা তারেক জামিলের বিরুদ্ধে টেকনাফে পূজা মন্ডপে কোন ধরনের ঝুঁকি নেই : রামু সেক্টর কমান্ডার মোঃ আনোয়ার উল আলম মিথ্যা অজুহাত দিয়ে দমদমিয়া জাহাজঘাট বন্ধ করেছে কতিপয় সিন্ডিকেট : মানববন্ধনে নেতারা ২২ দিনে ৭৮৩ কিলোমিটার পায়ে হেঁটে শাহ পরীর দ্বীপে পৌঁছেছেন মাসফিকুল হাসান টনি মা ইলিশ রক্ষায় সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম টেকনাফে এক সপ্তাহের ব্যবধানে মাল্টা-কমলার দাম ১৮০ থেকে ৬০০ টাকা,বিপাকে সাধারণ ক্রেতারা টেকনাফে ইউনুছ সিকদার হত্যা: ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, আসামিরা ধরাছোঁয়ার বাইরে টেকনাফে ব্যস্ত প্রধান সড়কে সন্ধ্যা নামলেই মাছ-তরকারির বাজার; দীর্ঘ যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

টেকনাফে পূজা মন্ডপে কোন ধরনের ঝুঁকি নেই : রামু সেক্টর কমান্ডার মোঃ আনোয়ার উল আলম

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শনকালে পূজামণ্ডপের অবস্থান, আশপাশের পরিবেশ, প্রবেশ ও বহির্গমন পথ, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপে আগত পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপ, পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়।

 

এ সময় রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, শারদীয় দুর্গাপূজার সব ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গুজব, উসকানি কিংবা যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি সদস্য অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়।

 

বিজিবি জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য সমুন্নত রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!