শিরোনাম :
টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে ক্ষোভ রক্ত দেবো তবু এলাকা ভাগ করতে দেবো না : এলাকা দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৫০ হাজার ইয়াবাসহ ইমরান আটক টেকনাফ ভূমি অফিসে এসিল্যান্ড-কানুনগো পদ শূন্য দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ

টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৫০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক নারীসহ দুই ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। নিখোঁজের দুই দিন পর গত ৭ সেপ্টেম্বর দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া দুজন হলেন—কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম (৪৫) ও শমসু আলম (৩৫)।

র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ঈদগাঁও থানাধীন এলাকা থেকে মনোয়ারা বেগম নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি র‌্যাবের কাছেও আইনগত সহায়তা চাওয়া হয়।

 

এদিকে, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র মনোয়ারা বেগমকে জিম্মি করে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। পরে আরও টাকা দাবি করে অপহরণকারীরা দুই ভিকটিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।

 

বিষয়টি জানতে পেরে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা বেগম ও শমসু আলমকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর র‌্যাবের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!