সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ খতমে কোরআন, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌল্লর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবরাং দারুণ উলুম বড় মাদ্রাসার পরিচালক মুফতি নুর আহমদ। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত প্রধান শিক্ষক মফিজ-উদ উল্লাহ কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক শিক্ষায় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে প্রয়াত প্রধান শিক্ষক মফিজউদ্দৌলার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।