শিরোনাম :
টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ডাম্পার টেকনাফে র‌্যাবের অভিযানে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ আরকান আর্মির হাতে বন্দী ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি এমপি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা টেকনাফ উপজেলা বিএনপির টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার টেকনাফে মা’দকের গডফাদারদের বি’রুদ্ধে শিগগিরই কঠোর অভিযান:ওসি সাইফুল ইসলাম টেকনাফে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ টেকনাফে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা : প্রধান আসামি এহেছানুল হক গ্রেফতার

টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ডাম্পার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ডাম্পার (ড্রাম ট্রাক), একটি ড্রেজার মেশিন এবং অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৫০০ ট্রাক মাটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানকালে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের স্থান থেকে একটি ড্রেজার মেশিন, তিনটি ডাম্পার এবং উত্তোলন করা বিপুল পরিমাণ মাটি জব্দ করা হয়।

অভিযানে সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ ও আব্দুস সালামসহ টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, “জব্দকৃত মালামাল সরকারি কোষাগারে জমা রাখা হবে। উত্তোলন করা মাটি সরকারি কাজে ব্যবহার করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, কাটাবনিয়া এলাকার আব্দুল মাজেদের ছেলে শওকত, আলমগীর ও সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন। তাদের দাবি, প্রায় এক বছর ধরে অব্যাহতভাবে মাটি উত্তোলনের ফলে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ মাটি সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা আরও জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে কাটাবনিয়ার লামারপাড়া এলাকার প্রায় ১০০টি পরিবার তাদের ঘরবাড়ি নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। অতিরিক্ত মাটি কাটার ফলে বর্ষাকালে এসব বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের বরাদ্দে জানা গেছে, সাবরাং ট্যুরিজম পার্ক এলাকার মাটিও রাতের আঁধারে উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে এলাকার পরিবেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধও ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি তাদের।

স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসতবাড়ি ও বেড়িবাঁধ রক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!