শিরোনাম :
আরকান আর্মির হাতে বন্দী ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি এমপি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা টেকনাফ উপজেলা বিএনপির টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার টেকনাফে মা’দকের গডফাদারদের বি’রুদ্ধে শিগগিরই কঠোর অভিযান:ওসি সাইফুল ইসলাম টেকনাফে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ টেকনাফে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা : প্রধান আসামি এহেছানুল হক গ্রেফতার ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ মহাসড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

আরকান আর্মির হাতে বন্দী ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মিয়ানমারের আরকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে টেকনাফ ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়।

ফেরত আসা ২৪ জেলের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ছয়জন রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

ফেরত আসা জেলেরা জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার পথে তাদের আটক করে আরকান আর্মির সদস্যরা। পরে তাদের মিয়ানমারের ভূখণ্ডে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের কাজে বাধ্য করা হয়েছে।

দীর্ঘদিন বন্দী থাকার পর দেশে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তারা বলেন, “আজ আমরা অনেক খুশি। দীর্ঘদিন বন্দী থাকার পর অবশেষে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরতে পারছি। আমাদের ফিরিয়ে আনতে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার, বিজিবি ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

টেকনাফ-২ বিজিবির লেফটেন্যান্ট কমান্ডার হানিফুর রহমান জানান, ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় বিজিবি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আরকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বন্দী জেলেদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার আরকান আর্মির বন্দিশালা থেকে ২৪ জন জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দেশে ফেরত আনা জেলেদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার সময় জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। বিশেষ করে অনিচ্ছাকৃতভাবে যাতে কেউ মিয়ানমারের জলসীমায় প্রবেশ না করেন, সে বিষয়ে জেলেদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!