শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার টেকনাফে মা’দকের গডফাদারদের বি’রুদ্ধে শিগগিরই কঠোর অভিযান:ওসি সাইফুল ইসলাম টেকনাফে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ টেকনাফে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা : প্রধান আসামি এহেছানুল হক গ্রেফতার ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ মহাসড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

টেকনাফ মহাসড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১২১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ ডাম্পারটির মালিক পালংখালীর সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন প্রকাশ কামাল মেম্বারের বলে জানা গেছে।

নিহতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গিলাতলী থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে যোগে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ডাম্পার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি বলেন, “ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!