শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার টেকনাফে মা’দকের গডফাদারদের বি’রুদ্ধে শিগগিরই কঠোর অভিযান:ওসি সাইফুল ইসলাম টেকনাফে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ টেকনাফে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা : প্রধান আসামি এহেছানুল হক গ্রেফতার ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ মহাসড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপি।

সোমবার (১০ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়। পরে ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

এ সময় তাদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির টহল দল ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের ৩৫ কার্টনে মোট ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।

সোমবার বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!