শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার টেকনাফে মা’দকের গডফাদারদের বি’রুদ্ধে শিগগিরই কঠোর অভিযান:ওসি সাইফুল ইসলাম টেকনাফে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ টেকনাফে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা : প্রধান আসামি এহেছানুল হক গ্রেফতার ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ মহাসড়কে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক / ৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষা, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার, কক্সবাজারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জেলার কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়া অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!