শিরোনাম :
টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি: ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্য সাময়িক বরখাস্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা ১৪০ যাত্রী, পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ভূমিধস : মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার টেকনাফে টানা ভারী বৃষ্টি: পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ প্রশাসনের

টেকনাফে অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৮৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে অনলাইন জুয়ার বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির এক সমাবেশে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ কথা বলেন।

সমাবেশে ওসি সাহেবুল ইসলাম বলেন, টেকনাফে দিন দিন অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং অনেকেই মাদকের মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তিনি যুবকদের অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান এবং যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

তিনি বিকাশ এজেন্টদের উদ্দেশে বলেন, অনলাইন জুয়ার জন্য কেউ বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করতে এলে বিষয়টি দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

ওসি আরও বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে অনলাইন জুয়া বন্ধ করা অত্যন্ত জরুরি। টেকনাফে কোথাও অনলাইন জুয়ার তথ্য পেলে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বর্তমানে টেকনাফে একদিকে অপহরণ, অন্যদিকে মাদকের বিস্তার জনজীবনে অস্থিরতা সৃষ্টি করেছে। এর সঙ্গে অনলাইন জুয়ার বিস্তার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তাই অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের প্রত্যেক গ্রাম থেকে খুঁজে বের করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!