শিরোনাম :
টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি: ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্য সাময়িক বরখাস্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা ১৪০ যাত্রী, পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ভূমিধস : মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার টেকনাফে টানা ভারী বৃষ্টি: পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ প্রশাসনের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা ১৪০ যাত্রী, পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া এবং ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকা সত্ত্বেও টেকনাফ থেকে তিনটি কাঠের সার্ভিস ট্রলারে করে প্রায় ১৪০ জন যাত্রী ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের কায়ুকখালী নৌঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। উত্তাল সমুদ্রের কারণে টানা ১০ দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় চিকিৎসা, কেনাকাটা ও অন্যান্য জরুরি কাজে মূল ভূখণ্ডে এসে আটকে পড়েছিলেন সেন্ট মার্টিনের বহু বাসিন্দা। দীর্ঘদিন হোটেল ও স্বজনদের বাড়িতে অবস্থান করতে গিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।

উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে আটকে থাকা বাসিন্দাদের নিজ গন্তব্যে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও ট্রলারে করে পাঠানো হয়েছে। এছাড়া সেন্ট মার্টিনের প্রায় ৩০০ পরিবারের জন্য খাদ্যসহায়তাও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

টেকনাফ কায়ুকখালী নৌঘাটে সেন্ট মার্টিন সার্ভিসের দায়িত্বে থাকা মো. জুবাইর বলেন, “আটকে থাকা যাত্রীদের ট্রলারে তুলে দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও পাঠানো হয়েছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন বলে আশা করছি।”

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মাহফুজা আক্তার জানান, উপজেলা প্রশাসনের অনুমতিক্রমেই আটকে থাকা বাসিন্দাদের ট্রলারে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা দোয়া করি সবাই যেন নিরাপদে পৌঁছান। আমাদের সেন্ট মার্টিনের মানুষের কষ্ট কেউ বোঝে না। কাজ নেই, আয় নেই—অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে।”

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, জীবনের ঝুঁকি থাকলেও দীর্ঘদিন পরিবারের বাইরে আটকে থাকা, কর্মসংস্থানের অভাব এবং আর্থিক দুর্ভোগের কারণে যাত্রীরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট মার্টিনের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!