শিরোনাম :
টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে ক্ষোভ রক্ত দেবো তবু এলাকা ভাগ করতে দেবো না : এলাকা দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৫০ হাজার ইয়াবাসহ ইমরান আটক টেকনাফ ভূমি অফিসে এসিল্যান্ড-কানুনগো পদ শূন্য দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ

এম্বুল্যান্সে রোগী সেজে ইয়াবা পাচার: দম্পতি আটক

নিউজ ডেস্ক / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কক্সবাজারে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা এম্বুল্যান্সে রোগী সেজে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এম্বুল্যান্স থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রোগী সেজে থাকা অবস্থায় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এ ধরনের কৌশল বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

মাদক পাচার রোধে এমন অভিযানে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!