শিরোনাম :
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৬ জন উদ্ধার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে জেলে আহত যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

কোস্ট গার্ডের পৃথক অ’ভিযানে ৩ টি বোট ৩০ অবৈধ ট্রলিং জাল বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন আ’টক

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৯০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৫ টি ট্রলিং জাল ও ২৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

অপরদিকে, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের ২৫ টি ট্রলিং জাল ও ৩০০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করে।

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!