শিরোনাম :
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৬ জন উদ্ধার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে জেলে আহত যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৬ জন উদ্ধার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১০৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা ও  বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়া দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে সাগরপথে মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মঙ্গলবার রাতে কয়েকজন নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কচ্ছপিয়া এলাকায় জড়ো করা হয়েছে। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১৬ জনকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি নারী-পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!