শিরোনাম :
অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫ টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন-অনশনে এমপি শাহাজাহান চৌধুরীর সংহতি উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ভূমিধস : মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে এই পর্যন্ত ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, পাহাড়ধসের সময় মাদ্রাসাভবনের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ভবনের ওপর ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পাহাড়ধসে আনুমানিক আরো ২০ জন শিক্ষার্থী চাপা পড়ে আছে,আমরা উদ্ধারকাজ চলমান রেখেছি।

উদ্ধারকাজ চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন।

এর আগেও কক্সবাজারে পাহাড়ধসে ১২ জন প্রাণ হারিয়েছেন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করায় রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশ এ ধরনের দুর্ঘটনার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!