শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি,সার সংকটে দুশ্চিন্তা সেন্টমার্টিনে প্রতিদিন যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক,রাতযাপনের সুযোগ ডিসেম্বর-জানুয়ারিতে টেকনাফে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, জসিমকে চেনে না কাস্টমস, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সাবরাং ট্যুরিজম পার্কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ ছাত্রদল নেতা তারেক জামিলের বিরুদ্ধে টেকনাফে পূজা মন্ডপে কোন ধরনের ঝুঁকি নেই : রামু সেক্টর কমান্ডার মোঃ আনোয়ার উল আলম মিথ্যা অজুহাত দিয়ে দমদমিয়া জাহাজঘাট বন্ধ করেছে কতিপয় সিন্ডিকেট : মানববন্ধনে নেতারা ২২ দিনে ৭৮৩ কিলোমিটার পায়ে হেঁটে শাহ পরীর দ্বীপে পৌঁছেছেন মাসফিকুল হাসান টনি মা ইলিশ রক্ষায় সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম টেকনাফে এক সপ্তাহের ব্যবধানে মাল্টা-কমলার দাম ১৮০ থেকে ৬০০ টাকা,বিপাকে সাধারণ ক্রেতারা

সাবরাং জিরো পয়েন্টে শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলার অভিযোগ, আহত ৩

নিউজ ডেস্ক শৈবাল নিউজ / ৬৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

টেকনাফ সাবরাং জিরো পয়েন্টে তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র সহ হামলার অভিযোগ,একজনের অবস্থান আশঙ্কা জনক বলে জানা গেছে।

বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত বর্তমান বিএনপির নব্যনেতা এজাহার মাঝি ও খুইল্ল্যামিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে আমিনুল ইসলাম হিমেল সোহেলসহ মোট তিনজন রয়েছেন। তাদের মধ্যে সোহেলর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলাকারীদের মধ্যে এজাহার মাঝির মেয়ের জামাই, খুইল্ল্যামিয়ার ছেলে আশিক, কোদ্দোসের ছেলে ইমরানসহ আরও কয়েকজন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এজাহার মাঝি ও কুইল্ল্যামিয়ার হাতে ধারালো দেশি অস্ত্র ও আরো বেশ কয়েকজনের হাতে ধারালো ক্রিস ও লাঠি সোটা নিয়ে তাদেরকে মাটিতে ফেলে অমানবিক মারধর করতেছে।

অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে এজাহার মাঝি জানান,আগে তারা আমাদের ছেলেদেরকে মারধর করেছে,তাই তাদেরকেও মারধর করা হয়েছে,দেশীয় অস্ত্রগুলো এমনি নিয়ে গেছে সেগুলো দিয়ে আঘাত করা হয়নি। পরবর্তীতে তাদেরকে গাড়িতে তুলে দিয়েছি  সমাধানে করার জন্য চেষ্টা করতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!