
টেকনাফ সাবরাং জিরো পয়েন্টে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র সহ হামলার অভিযোগ,একজনের অবস্থান আশঙ্কা জনক বলে জানা গেছে।
বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত বর্তমান বিএনপির নব্যনেতা এজাহার মাঝি ও খুইল্ল্যামিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে আমিনুল ইসলাম হিমেল সোহেলসহ মোট তিনজন রয়েছেন। তাদের মধ্যে সোহেলর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলাকারীদের মধ্যে এজাহার মাঝির মেয়ের জামাই, খুইল্ল্যামিয়ার ছেলে আশিক, কোদ্দোসের ছেলে ইমরানসহ আরও কয়েকজন রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এজাহার মাঝি ও কুইল্ল্যামিয়ার হাতে ধারালো দেশি অস্ত্র ও আরো বেশ কয়েকজনের হাতে ধারালো ক্রিস ও লাঠি সোটা নিয়ে তাদেরকে মাটিতে ফেলে অমানবিক মারধর করতেছে।
অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে এজাহার মাঝি জানান,আগে তারা আমাদের ছেলেদেরকে মারধর করেছে,তাই তাদেরকেও মারধর করা হয়েছে,দেশীয় অস্ত্রগুলো এমনি নিয়ে গেছে সেগুলো দিয়ে আঘাত করা হয়নি। পরবর্তীতে তাদেরকে গাড়িতে তুলে দিয়েছি সমাধানে করার জন্য চেষ্টা করতেছি।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT