শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

টেকনাফের অর্ধ গলিত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার (১ই আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে, সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে ছিল। পরে দুর্গন্ধ পেয়ে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানায় বিষয়টি জানান।

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর ধারণা, এটি রোহিঙ্গা কোনো ব্যক্তির মরদেহ হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করা যায়নি”।

শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল আমিন বলেন, “দুপুরে বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে গিয়ে দেখেন, পোশাকবিহীন একটি অর্ধগলিত মরদেহ বেড়িবাঁধের সঙ্গে আটকে আছে। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। তাঁরও ধারণা, এটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো রোহিঙ্গার মরদেহ হতে পারে”।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে  জীবিত উদ্ধার করা হলেও ০৯ জন নিখোঁজ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!