শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ০২ জুলাই সকাল ১০ টায় সারা বাংলাদেশের ন্যায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নজরুল বর্ষ উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফ) কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সন্তোষ কুমার শীল, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্য কর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক, গণসংগীত ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!