শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

মেম্বাররা স্বাক্ষর দিয়েছে বিদায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি,টাকা দিলে তাদেরকে দিতে হতো : আব্দুল মান্নান

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১০৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

টেকনাফ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউপি সদস্য মন্নান। দায়িত্ব গ্রহণের পর তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়ে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, গত দুই বছর ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা বিভিন্নভাবে বঞ্চনা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। উপজেলার বিভিন্ন দপ্তরে জনগণের ন্যায্য সেবা নিশ্চিত করতে তাদের বারবার তদবির করতে হয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্বে প্রশাসক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে দীর্ঘমেয়াদি জনসেবার মানসিকতা ছিল না। আমরা নির্বাচিত প্রতিনিধি তাই আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা।

মন্নান বলেন, “অনেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর রহমতে আমি এই দায়িত্ব পেয়েছি। আমার একমাত্র লক্ষ্য হলো সাবরাংবাসীর সেবা করা।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেতে অর্থ লেনদেনের অভিযোগ নাকচ করে তিনি বলেন, “আমি কোনো টাকা-পয়সা দিয়ে এই দায়িত্ব পাইনি। ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার প্রতি আস্থা রেখে স্বাক্ষর করেছেন।

এরপর বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে অনুমোদিত হয়েছে।”

তিনি আরও দাবি করেন,উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহজান চৌধুরী সাবরাং বাসীর কষ্টের কথা চিন্তা করে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করেছেন।এখানে কোন অর্থ লেনদেন হয়নি,অর্থ লেনদেন করতে হলে যারা আমাকে স্বাক্ষর দিয়েছে তাদের সাথে করা লাগতো।

সকল ইউপি সদস্যকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্নান বলেন, “আমরা সবাই একই প্যানেলের সদস্য। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, জনগণের কল্যাণই হবে আমাদের মূল লক্ষ্য।”

নয়া পাড়া, শাহপরীর দ্বীপসহ পুরো সাবরাং ইউনিয়নের মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

পরিশেষে তিনি বলেন আমি এমপি শাহাজান চৌধুরীর কথা অক্ষর অক্ষরে পালন করব,আমার দ্বারা যাতে এমপি শাহজাহান চৌধুরীর মান সম্মান চলে না য়ায় সেদিকে লক্ষ্য রেখে জনগণের জন্য কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!