শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৩০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল গত ২৭ জুলাই ২০২৬ বিকেল ৩টা ২০ মিনিটে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার বোদির জেটিঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেন (৪৬), পিতা: মৃত আলী মিয়া, গ্রামের বাড়ি উত্তর চৌধুরীপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ২০০৬ সালে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!