শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

নাফ নদী সীমান্তে কোস্ট গার্ডের সফল অভিযান: গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নাফ নদী ও বাংলাদেশ–মায়ানমার সমুদ্রসীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তে শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড মজুদ করেছিল।

অভিযানে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 মিমি HEDP গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

কোস্ট গার্ডের মতে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো অসাধু ব্যক্তিদের হাতে পড়লে বা অন্য কোনোভাবে বিস্ফোরিত হলে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারত। একই সঙ্গে এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের একটি অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত গ্রেনেড, গোলাবারুদ এবং জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!