শিরোনাম :
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সাগরে ফিরছেন জেলেরা রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার, বিজিবির জালে ৩ নারী আটক ; উদ্ধার ১০ হাজার ইয়াবা বিজিবির অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার পর্যটকের ভিড়ে জমজমাট সাবরাং জিরো পয়েন্ট, ডাব বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সফল অভিযান: টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য সেন্টমার্টিনে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা: আহত বর্তমান ইউপি সদস্য টেকনাফে জেলের বড়শিতে ধরা পড়ল ২৪ কেজি ওজনের বিশাল কোরাল মাছ সাব রেজিস্ট্রি অফিসকে ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে যেকোনো দলিল করার পরামর্শ : নির্বাহী কর্মকর্তার টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আতঙ্ক, নিরাপদে ফিরলেন জেলেরা

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সাগরে ফিরছেন জেলেরা

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ২৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার ওপর আরোপিত সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনগত মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও সাগরে নামার সুযোগ পাওয়ায় টেকনাফ উপকূলীয় অঞ্চলের জেলে, ফিশিংবোট মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ।

নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে ইতোমধ্যে টেকনাফের বিভিন্ন ঘাটে ব্যস্ততা বেড়েছে। জেলেরা জাল-বোট মেরামত ও প্রস্তুত করার পাশাপাশি কয়েক দিনের প্রয়োজনীয় বাজারসদাই সংগ্রহ করে গভীর সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘ বিরতির পর সমুদ্রে গিয়ে পর্যাপ্ত মাছ আহরণ করতে পারবেন বলে আশা করছেন জেলেরা। তাদের প্রত্যাশা, ফিশিংবোট ভর্তি মাছ নিয়ে ফিরে এসে ভালো দামে বিক্রি করতে পারলে নিষেধাজ্ঞার সময়কার আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

এদিকে টেকনাফের জেলে ও ফিশিংবোট মালিকদের মুখেও দেখা দিয়েছে স্বস্তির হাসি। তাদের বিশ্বাস, নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সুফল হিসেবে এবার সাগরে মাছের উৎপাদন ভালো হবে।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন এবং টেকসই আহরণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সরকার নির্দিষ্ট সময়ের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় মধ্যরাত থেকে আবারও মাছ ধরতে পারবেন জেলেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!