শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সফল অভিযান: টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মাদকের বিস্তার রোধে পরিচালিত এক বিশেষ অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১ জুন (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নোয়াখালী পাড়া এলাকায় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করা হলে এর ভেতর থেকে প্রায় ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৯ হাজার টাকা।

এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৩৫০ টাকা, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার নির্মূলে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!