শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর টেকনাফ সীমান্ত বাণিজ্য চালু

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৯৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনা দেখা দিয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে মিয়ানমারের আক্কাইপ শহর থেকে একটি কাঠের বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। দীর্ঘদিন পর পণ্যবাহী নৌযান আসায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, বোটটি টেকনাফের শীর্ষ ব্যবসায়ী ও সিআইপি ফারুকের জন্য মিয়ানমার থেকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ব্যবসায়ী ফারুকের ছোট ভাই এনামুল হাসান বলেন, “মিয়ানমারের আক্কাইপ শহর থেকে বড় ভাইয়ের কাছে কাঠের বোটটি এসেছে। যারা বোটটি পাঠিয়েছে তারা কীভাবে আরাকান আর্মিকে ম্যানেজ করেছে সেটা আমরা জানি না। তবে তারা কথা দিয়েছিল টেকনাফ স্থলবন্দরে নিরাপদে পৌঁছে দেবে, আজ সেটিই হয়েছে।”

কাঠের বোটটি টেকনাফ স্থলবন্দরে পৌঁছানোর খবর পেয়ে বন্দর পরিদর্শনে যান উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে এমপি শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করছি। আমাদের সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ টেকনাফ স্থলবন্দরে পণ্য আনা-নেওয়া শুরু হয়েছে, যা এ অঞ্চলের অর্থনীতির জন্য ইতিবাচক।”

তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক রয়েছে। মিয়ানমারের আরাকান রাজ্যের বিস্তীর্ণ সীমান্ত এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে প্রায়ই বাংলাদেশি মাছ ধরার ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া পণ্যবাহী জাহাজ থেকে চাঁদা দাবির ঘটনাও সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে, সম্প্রতি নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে বন্দর চালুর ঘোষণা দেওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়। গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমদ বন্দর পরিদর্শন করে দ্রুত কার্যক্রম চালুর নির্দেশনা দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় আজকের এই পণ্যবাহী কাঠের বোট বন্দরে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, “টেকনাফের ব্যবসায়ী ফারুকের একটি কাঠের বোট শুক্রবার দুপুর ১টার দিকে টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে।”

দীর্ঘ অচলাবস্থার পর এই কাঠের বোটের আগমনকে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ীদের আশা, দ্রুত নিয়মিত পণ্যবাহী নৌযান চলাচল শুরু হলে টেকনাফ স্থলবন্দর আবারও প্রাণ ফিরে পাবে এবং সীমান্ত বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!