শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শাহ আজম সরকার

নিউজ ডেস্ক / ১৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ডের জালিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আকস্মিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে এবং মানবিক সংকটে দিন পার করছে।

এই কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক শাহ আজম সরকার। তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুঃসময়ে এক নতুন আশার আলো হয়ে এসেছে। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং মানবিক সহমর্মিতার এক অনন্য উদাহরণ।

ধর্ম, বর্ণ ও ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত মানবতা—শাহ আজম সরকারের এই উদ্যোগ সেই বার্তাই বহন করে। এলাকাবাসী তার এই মহান কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তার জন্য দোয়া কামনা করেন।

<span;>আল্লাহ যেন তার এই মহৎ উদ্যোগ কবুল করেন এবং সমাজের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন—এমন প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!