শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩২ কোটি টাকার রেকর্ড পরিমাণ ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক / ১০৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে একদিনে সর্বোচ্চ পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার মোট পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। সংশ্লিষ্টদের দাবি, বিজিবির ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
<span;>তিনি জানান, শনিবার ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হ্নীলা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উন্নত প্রযুক্তির মাধ্যমে চোরাকারবারিদের গতিবিধি শনাক্ত করে বিজিবি সদস্যরা টহল জোরদার করলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত মোট ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

এদিকে, একই দিন দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে, যার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

দুটি অভিযানে মোট উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস, যার সম্মিলিত মূল্য ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম আরও জানান, মাদক
চোরাকারবারিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!