শিরোনাম :
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৬ জন উদ্ধার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে জেলে আহত যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

টেকনাফে এক ব্যক্তির তিন খন্ডিত মরদহ উদ্ধার

নিউজ ডেস্ক / ১৭০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত যুবকের তিন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন নোয়াখালী পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে তিন খণ্ডে বিভক্ত মরদেহটি উদ্ধার করে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!