শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক / ১৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার ৮ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকেই ফরিদুল আলম (৪৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ঝিমংখালী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মকবুল আহমদ। জানা যায়, উখিয়া থানার একটি মামলায় আদালত তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব-১৫ জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং সফলভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও আদালতের রায় বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!