শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

টেকনাফে ১ কোটি ১৫ লাখ টাকার মালিক বিহীন ইয়াবা জব্দ

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকার ২৩ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ এপ্রিল মঙ্লবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১টি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত প্রদান করলে বোটে থাকা জেলে পানিতে লাফ দিয়ে প্যারাবনে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ডিঙ্গি নৌকা ও জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!