শিরোনাম :
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ কোটি ২৮ লাখ টাকার ইয়াবাসহ প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম আটক অপহরণকারীদের হাত থেকে আমাদের মুক্তি দিন : টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক -৩ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ টেকনাফে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি টেকনাফে মানবপাচার প্রতিরোধে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরও চলছে চাঁদাবাজি! ‎ টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা,চেয়ারম্যানসহ আহত অন্তত ১৫

টেকনাফে বিএনপি’র কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র।

নিউজ ডেস্ক / ১২৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির একটি কার্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, গত রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়,দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনী ইশতেহার এবং তারেক রহমান ও শাহজাহান চৌধুরী-এর ব্যানার সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনার পর বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি পরিকল্পিত নাশকতা। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরো বলেন,আওয়ামী ফ্যাসিবাদীরা এই নেক্কারজনক অগ্নি সংযোগ করেছে,আমরা তাদেরকে শান্তিতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছি,তারা এ ধরনের কাজ করলে আমরা তাদেরকে আর শান্তিতে বসবাস করতে দেবো না।

এদিকে, একই ভবনে বসবাসরত ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তারা বলেন, সময়মতো আগুন নেভানো না গেলে পুরো চারতলা ভবন ধসে পড়ার ঝুঁকি ছিল এবং কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারত।

মার্কেটের মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি এক বছর আগে অফিসটি ভাড়া দিয়েছি। কারও সঙ্গে তাদের বিরোধ থাকলে তার দায় আমার নয়। দুর্বৃত্তরা আমার মার্কেটে আগুন দিয়ে মানবিকতার পরিচয় দেয়নি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!