বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন টেকনাফ পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারেক আহমদ সাগর। ২০১৬ সাল থেকে শুরু হওয়া তার রাজনৈতিক যাত্রা বর্তমানে প্রায় এক দশকে পৌঁছেছে।
দলীয় সূত্রে জানা যায়, তারেক আহমদ সাগর ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ থেকে রাজনীতির সূচনা করেন। পরবর্তীতে ধারাবাহিক পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে তিনি বর্তমান অবস্থানে পৌঁছান। দলের দুঃসময়ে প্রায় ৯৫ শতাংশ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সরকারবিরোধী আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
তারেক আহমদ সাগর বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করছেন এবং খালেদা জিয়া-এর অনুপ্রেরণা থেকে শক্তি পান। পাশাপাশি তারেক রহমান-এর নির্দেশনা এবং স্থানীয় নেতা শাহজাহান চৌধুরী-এর নেতৃত্বে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেননি। তবে দলের সিনিয়র নেতৃবৃন্দ তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।
<span;>বর্তমানে তিনি নিজেকে ছাত্রদলের একজন কর্মী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ভবিষ্যতেও দলের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারেক আহমদ সাগর বলেন, “নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে, বাকিটা আল্লাহর উপর ভরসা।”