শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

টেকনাফে তিন জেলে ও নৌকাসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ১৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন এলাকা থেকে তিন জেলে ও নৌকাসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় মাছ শিকার করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা জেটি ঘাটের কিছু দূরে মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা এসে নৌকাটির নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে থাকা তিন জেলে ও নৌকাসহ জোরপূর্বক তুলে নিয়ে গেছে।

ঘটনার পর স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপত্তাহীনতার কারণে সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য,টেকনাফের সীমান্তবর্তী সাগর এলাকায় এর আগেও জেলেদের আটক বা অপহরণের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!