শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

দ্রুতগামী টমটমের ধাক্কায় টেকনাফে অবুঝ শিশু আরহাম নিহত

নিউজ ডেস্ক / ২২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে দ্রুতগামী একটি টমটমের ধাক্কায় আরহাম নামে এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা  গেছে, নিহত আরহাম টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজার ছড়া এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী আমান উল্লাহর পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী টমটমের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। এলাকাবাসীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, শিশু নিহতের ঘটনায় জড়িত বেপরোয়া গতির টমটম চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সকলেই নিহত শিশু আরহামের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!