শিরোনাম :
যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন : এমপি শাহাজাহান চৌধুরী বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা, জিপিএ-৫ ও নতুন কুঁড়ি বিজয়ীদের সংবর্ধনা নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টেকনাফে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা টেকনাফে ১৪ লাখ ইয়াবার বৃহৎ চালান জব্দ, আটক ২ টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল টেকনাফে র‌্যাবের অভিযান: মালয়েশিয়ায় পাচারের আগেই ৫ ভিকটিম উদ্ধার নাফ নদীর বুকে ঝুঁকিপূর্ণ জেটি, ২৩ বছরেও হয়নি সংস্কার

টেকনাফ পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি : আতঙ্কে এলাকাবাসী

মোহাম্মদ তোফাইল টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ২১০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া সংলগ্ন পূর্ব পাহাড়ি এলাকায় সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বার (২৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পাহাড়ি এলাকায় ওই দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
এর আগের দিন রাতেও তাদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায়ও বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া এলাকায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অপহরণ, মানব পাচার ও ইয়াবার বড় বড় চালানের সঙ্গে জড়িত। এসব অপরাধকে কেন্দ্র করেই প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটছে।গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, “আজ সন্ধ্যায় জুম্মা পাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগের দিন সন্ধ্যাতেও গোলাগুলির খবর পেয়েছি। আমার এলাকার জনগণ বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে।”

বাহারছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!