কক্সবাজারের টেকনাফ সদর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সমর্থনে পথসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল তিনটার সময় বড় হাবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত পথসভা আয়োজন করে নেতাকর্মীরা।
পথসভায় কক্সবাজার জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ও টেকনাফ সদর ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রধান সমন্বয়ক আবদুল আমিন আবুল-এর সভাপতিত্বে এবং কৃষকদল নেতা আবদুর রউফ-এর সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন,পাকিস্তান আমলে জন্ম নেওয়া দল জামায়াতে ইসলামীপাকিস্তান সরকারের আমলেও কোনো দিন বিজয়ী হতে পারেনি। এই দেশেও অনেক বার তারা আমাদের সঙ্গে জোট করে কিছু আসন পেয়েছিল বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন,দেশের মানুষ এখন সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে। তারা আর বিভ্রান্ত হতে চায় না। উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই।ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,মোহাম্মদ হাসেম সিআইপি, মোহাম্মদ আলম মেম্বার, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা সুলতান আহমদ।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন- টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম, টেকনাফ সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর কালাম, সাবেক সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজি ফরিদুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় আরও বক্তব্য রাখেন-টেকনাফ সদর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ লালু, টেকনাফ সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, লবণ ব্যাবসায়ী যুবনেতা আবদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড যুবনেতা মোহাম্মদ ইসলাম প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।